ঢাকাশনিবার , ২৭ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় মাটি কাঁটার অপরাধে ভেকু মালিককে ১ লাখ টাকা জরিমানা 

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা) : :
জুন ২৭, ২০২৬ ১২:৩৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের আতাউল্লাপুর শ্বশান ঘাট সংলগ্ন রত্নাই নদীর খননের মাটি কেঁটে নিজ জমিতে দেওয়ার অভিযোগে ভেকুর মালিক  দেবোত্তর ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুস সামাদকে ১ লাখ টাকা ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

পাবনা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এসএম ফুয়াদ এই জরিমানা আদায় করেন।

 শুক্রবার (২৬ জুন) দুপুরে সদর উপজেলার আতাউল্লাপুর শ্বশান ঘাট সংলগ্ন ইঞ্জিনিয়ার সানাউল্লার ডেইরি খামারে রত্নাই নদীর পাড়ের খননকৃত মাটি কোন অনুমতি ছাড়াই ভরাট করছিলেন।
এসময় সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ সদর থানার পুলিশ সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে সরজমিনে এসে তাদেরকে হাতে নাতে মাটি কাঁটা অবস্থায় ধরে ফেলে।
এসময় ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভেকুর মালিক দেবোত্তর ডিগ্রি কলেজের শিক্ষক আব্দুস সামাদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি এসএম ফুয়াদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে রত্নাই নদী খননের মাটি কাঁটা অবস্থায় তাদেরকে  আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!