ঢাকাসোমবার , ৬ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদীতে ৩৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মোতাহারুল ইসলাম, বার্তা সম্পাদক:
জুলাই ৬, ২০২৬ ৫:১৬ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার ঈশ্বরদীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫ হাজার ২০০ টাকাসহ এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) ভোরে উপজেলার মুলাডুলি ইউনিয়নের আটঘরিয়া গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া লাবনী আক্তার ওরফে রাখি (৩৬) নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস (কলেজপাড়া) এলাকার বাসিন্দা।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে লাবনী একটি বসতবাড়িতে ঢুকে পালানোর চেষ্টা করেন। পরে নারী পুলিশ সদস্যের সহায়তায় তাঁকে আটক করা হয়। সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তাঁর পোশাকের বিশেষভাবে তৈরি পকেট থেকে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ৫ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লাবনী বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নাটোরের বড়াইগ্রাম ও পাবনার ঈশ্বরদীসহ বিভিন্ন স্থানে বিক্রির কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ।

এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ঈশ্বরদী থানায় মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!