মোঃ ওমরফারক সানি, বিশেষ প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর বাজারে বিপুল পরিমাণ অবৈধ কারেন্টজাল জব্দ করে ধ্বংস করে উপজেলা প্রশাসন।
বৃহস্প্রতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদ – এর ভিত্তিতে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও বনপাড়া পৌর প্রশাসক মোছাঃ লায়লা জান্নাতুল ফেরদৌস এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আব্দুল হালিম।
মৎস্য সম্পদ সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ লায়লা জান্নাতুল ফেরদৌস। এই অভিযানে সহায়তা করেন বড়াইগ্রাম উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জনাব মোঃ আব্দুল হালিম, মৎস্য সম্প্রসারণ অফিসার মুহাম্মদ আবু বকর সিদ্দিকী ও বাংলাদেশ সেনাবাহিনির টিম।
মোবাইল কোর্ট পরিচালনা কালে কোন মালিক না থাকা প্রায় ৮০০ টি অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক দৈর্ঘ্য ৪০ হাজার মিটার এবং অর্থ মূল্য চার লক্ষ টাকা। পরে জব্দকৃত জালগুলি পুড়িয়ে ধ্বংস করা হয়।
