ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গুড়া’য় ভেজাল দুধ উৎপাদনকারী কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানা

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
অক্টোবর ২৩, ২০২৪ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুবায়ের খান প্রিন্স, পাবনা:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ইউনিয়নে ভেজাল দুধ তৈরির কারখানায় অভিযান পরিচালনা করে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

২২শে অক্টোবর (মঙ্গলবার) রাতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) হাফিজুর রহমানের সার্বিক সহযোগিতায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসন এ অভিযান করে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) তাসমীয়া আক্তার রোজী।

এসময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ [৪৫] প্রতিশ্রুত পণ্য বা সেবা বিক্রয় বা সরবরাহ যথাযথভাবে না করার অপরাধে ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনীষা ইউনিয়নের জগনাথপুর গ্রামের ফারুক হোসেন কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায় মানহীন গ্লুকোজ, চিনি, সোডা ও সয়াবিন তেল গরুর দুধের সাথে মিশিয়ে দুধের ঘনত্ব ও ননী বৃদ্ধি করতো এরা। এমন কি এর সাথে শ্যাম্পু, ডিটারজেন্ট পাউডার, মানহীন পাউডার দুধ ও পানি মিশিয়েও তরল দুধ তৈরি করে বিক্রি করার গুরুতর অভিযোগ রয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!