ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি :
বাংলাদেশ সরকার অনুমোদিত সাংবাদিক সংগঠন বাংলাদেশ প্রেসক্লাবের পাবনা জেলা শাখার সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ ডিসেম্বর (শনিবার ) পাবনা জেলা পরিষদ হল রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ প্রেসক্লাব কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ সোহেল রানা। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং আগস্ট গণবিপ্লবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে বাংলাদেশ প্রেসক্লাব পাবনা জেলা শাখার আহবায়ক হাফিজুর রহমান হাফিজ এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মনিরুজ্জামান মুন্নার পরিচালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান, মহাসচিব মোঃ সোহেল রানা, রাজশাহ বিভাগীয় কমিটির সভাপতি মো. আব্দুল হালিম মন্ডল, হাসান ইমাম তালুকদার, এনামুল হক স্বাধীন প্রমুখ।
এ সময় বাংলাদেশ প্রেস ক্লাব পাবনা জেলা শাখার প্রতিটা উপজেলা শাখার সভাপতি সম্পাদকসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
দিন ব্যাপী অনুষ্ঠান শেষে মো. হাফিজুর রহমান হাফিজ কে সভাপতি ও মো. মনিরুজ্জামান মুন্নাকে পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্য পাবনা জেলা কমিটির ঘোষনা করে বাংলাদেশ প্রেস ক্লাব কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক ফরিদ খান । এসময় জেলার নয়টি থানা/উপজেলারও পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হয়।
