পাবনা সদরের সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দ্বারা শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ উঠছে। মাথার চুল বড় রাখায় ৭শ্রেণীর ছাত্র তাওহীদকে পিটিয়ে আহত করে স্কুল থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে…
কৃষকদের জন্য সরকারের প্রণোদনা হিসেবে বরাদ্দ দেওয়া সার বিক্রির উদ্দেশ্যে নেওয়ার সময় ১০ বস্তা সারসহ এক চক্রকে আটক করেছে পাবনা জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থা। সোমবার (১০ নভেম্বর) সকাল…
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পাবনা জেলা বিএনপির উদ্যোগে সোমবার (১০ নভেম্বর) দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে দুপুরে সরকারি এডওয়ার্ড কলেজ মাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা…
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে পাবনা জেলা বিএনপি। রবিবার (৯ নভেম্বর) বেলা ১২টার দিকে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এ মতবিনিময়…
সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনায় সহযোগী অধ্যাপক খো. সিরাজুল ইসলাম মুরাদের বিরুদ্ধে অনৈতিক আচরণ ও কুকীর্তির অভিযোগে ছাত্রছাত্রীদের বিক্ষোভের মুখে কলেজ প্রশাসন তাকে বিভাগীয় কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। রবিবার…
পাবনা, রাজশাহী ও কুষ্টিয়ার বিস্তীর্ণ চরাঞ্চলে কুখ্যাত কাকন বাহিনীর বিরুদ্ধে চলছে আইনশৃঙ্খলা বাহিনীর বৃহৎ অভিযান। রবিবার (৯ নভেম্বর) ভোর ৪টা থেকে শুরু হওয়া এ অভিযানকে পুলিশ নাম দিয়েছে ‘অপারেশন ফার্স্ট লাইট’। সূত্র জানায়, ঈশ্বরদী, সাড়াঘাট, পাবনার আমিনপুর, রাজশাহীর বাঘা এবং কুষ্টিয়ার দৌলতপুর চরের বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করছে পুলিশ, র্যাব ও এপিবিএন সদস্যরা। সম্প্রতি কাকন বাহিনীর কথায় কথায় গুলি করা, মানুষ হত্যা, চরের বালু ও ফসল লুট, অপহরণ, চাঁদাবাজিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডে এলাকাজুড়ে আতঙ্ক সৃষ্টি হওয়ায় এই অভিযানের উদ্যোগ নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজশাহী রেঞ্জের ডিআইজি শাহজাহান মিয়া জানান, অভিযানে দুটি দেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশি অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এ সময় কাকন বাহিনীর সদস্যসহ বিভিন্ন চর এলাকার ২১ জনকে আটক করা হয়। তিনি আরও জানান, পুলিশের বিভিন্ন ইউনিটের সমন্বয়ে গঠিত বিশেষ টিমের এ অভিযানে প্রায় ১২০০ সদস্য অংশ নিয়েছেন। উল্লেখ্য, গত ২৭ অক্টোবর চরে ফসল কাটাকে কেন্দ্র করে কাকন বাহিনীর গুলিতে তিনজন কৃষক নিহত হন। এরপর থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রবিবার ভোরে শুরু হয় এই বিশেষ অভিযান ‘অপারেশন ফার্স্ট লাইট’।
নাটোরের লালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সড়ক অবরোধ করে আবারো বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা ডাঃ ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা। শনিবার (৮নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের…
এতিম মরিয়মের পাশে বিএনপি পরিবার — আজীবন শিক্ষা বৃত্তির ঘোষণা। “অসহায় মানুষের পাশে অভিভাবক হয়ে থাকবে বিএনপি পরিবার”— এমন প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও কেন্দ্রীয় শ্রমিক দলের…
পাবনার ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালি হয়েছে । শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে থেকে উপজেলা ও পৌর…
নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের ৯৩তম আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার(৭নভেম্বর) বিকেলে নর্থ বেঙ্গল সুগার মিলের কেইন ক্যারিয়ারে আখ নিক্ষেপ করে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন শিল্প মন্ত্রনালয়ের…
বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন যতবার বাংলাদেশের গণতন্ত্র হরণ করা হয়েছে ততোবারই বিএনপির…