ঢাকারবিবার , ৯ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

নাটোর-১ আসনে বিএনপির মনোনয়ন পুন বিবেচনার দাবিতে আবারো সড়ক অবরোধ

লালপুর (নাটোর) প্রতিনিধি :
নভেম্বর ৯, ২০২৫ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সড়ক অবরোধ করে আবারো বিক্ষোভ করেছে বিএনপির মনোনয়ন বঞ্চিত নেতা ডাঃ ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা।

শনিবার (৮নভেম্বর) বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালি
শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।

এর আগে বিকেলে উপজেলা ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভা থেকে নাটোর জেলা বিএনপির সদস্য ও নাটোর-১ আসনের বিএনপি মনোনয়ন বঞ্চিত নেতা ডাঃ ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা খন্ড খন্ড মিছিল নিয়ে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হন। পরে বিদ্যালয় মাঠ থেকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করেন। র‍্যালিটি লালপুর বাজার ও থানা মোড় প্রদক্ষিণ শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে নেতাকর্মীরা ঈশ্বরদী টু বানেশ্বর আঞ্চলিক মহাসড়কে বসে দীর্ঘ ১ঘন্টা সড়ক অবরোধ করে ডাঃ ইয়াসির আরশাদ রাজনকে মনোনয়ন দেওয়ার দাবিতে বিক্ষোভ করেন। ফলে সড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।


এসময় ডাঃ ইয়াসির আরশাদ রাজনের সমর্থকরা মোবাইল ফোনের আলো জালিয়ে অবৈধ মনোনয়ন, মানি না মানব না, লালপুর না মাদারীপুর, লালপুর, লালপুর, পুতুল ভূয়া ভূয়া বলে স্লোগান দেন।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার পারুল, দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইসমাইল হোসেন, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম লুলু, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, লালপুর উপজেলা যুবদলের সিনিযর যুগ্ন আহবায়ক মাইনুল হক বিপ্লব, যুগ্ম আহবায়ক এনামুল হক কালু, মজনু পাটোয়ারী, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক সেলিম রেজা ভূবন, সাকিবুল ইসলাম সুলভ, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইটসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এসময় বক্তারা বলেন ডাঃ ইয়াসির আরশাদ রাজন দলের দুঃসময়ে তাদের সাথে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছেন। বিগত ১৭ বছর ফ্যাসিবাদ সরকারের জুলুম নির্যাতন ও কারাবন্দীর শিকার হয়েছে নেতাকর্মীরা। দল তৃণমূলের সিদ্ধান্তকে উপেক্ষা করে ফারজানা শারমিন পুতুল কে মনোনয়ন দিয়েছেন। আমরা দলের নীতি নির্ধারকসহ দেশ নায়ক তারেক রহমানের নিকট মনোনয়ন পুন বিবেচনার মাধ্যমে ডাঃ ইয়াসির আরশাদ রাজনকে দেওয়ার দাবি জানান।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!