পাবনার ঈশ্বরদীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য র্যালি হয়েছে ।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে ঈশ্বরদীর আলহাজ্ব মোড়ে থেকে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে জাকারিয়া পিন্টুর নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঈশ্বরদী বাজারের ১ নং গেটের সামনে এসে পথসভায় মিলিত হয়।
ঈশ্বরদী উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শামসুদ্দিন আহমেদ মালিথার সভাপতিত্বে অনুষ্ঠিত র্যালি পরবর্তী পথ সভায় প্রধান অতিথীর বক্তব্যে জাকারিয়া পিন্টু নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিচলিত হবেন না খসড়া মনোনয়ন পরিবর্তন হবেই। আমাদের কোনো নেতাকর্মীর উপর আর একবার যদি আঘাত হানে তাহলে প্রতিরোধ গড়ে তোলা হবে। যাদেরকে আন্দোলন, মিছিল মিটিংয়ে কখনোই পাওয়া যায়নি, তারা আজকে নেতা সেজে বসে আছেন। এই আসনটি পুনরুদ্ধার করতে হলে মনোনয়ন পরিবর্তন করতে হবে। আমি বিএনপির উচ্চ পর্যায়ের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা খোঁজ নিয়ে দেখেন, ঈশ্বরদীর রাজপথে বিএনপির নেতাকর্মীদের ঢল নেমেছে।
পথসভায় আরো বক্তব্য রাখেন ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং ঈশ্বরদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান ও আটঘরিয়া বিএনপি’র সাবেক সদস্য সচিব ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল ও পৌরসভার কাউন্সিলার আনোয়ার হোসেন জনি।

বক্তারা বলেন, দলের দুঃসময়ে মিছিল মিটিংয়ে সম্মুখ ভাগে থেকেছেন, দলের নেতৃত্ব দিয়েছেন জাকারিয়া পিন্টু। ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলায় ফাঁসির আসামি হওয়ার পরও জাকারিয়া পিন্টু দলের নেতাকর্মীদের খোঁজখবর নিয়েছেন। এই আসনটি এবার যদি হারিয়ে যায় তাহলে আর কোনো দিন পুনরুদ্ধার করা সম্ভব হবে না। পুনঃ বিবেচনা করে ঈশ্বরদী আটঘরিয়া পাবনা ৪ আসনে জাকারিয়া পিন্টুকে মনোনয়ন দিলে বিজয় ছিনিয়ে আনবে। বর্তমানে যিনি মনোনয়ন পেয়েছেন তাকে দিয়ে এ আসন পুনরুদ্ধার করা সম্ভব নয়।
এ সময় উপস্থিত ছিলেন, গৌরব বিএনপির আবেগ যুগ্ম সম্পাদক আতাউর রহমান পাতা, আমিনুল ইসলাম স্বপন, , বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, আখতারুজ্জামান, আক্কাস মেম্বার, টুটুল সরদার, আবু বকর সিদ্দিক বেল্টু, সৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল, মাহমুদুর রহমান সোনামণি, ঈশ্বরদী শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু, পৌর ষুবদলের সাবেক সভাপতি মোস্তফা নূরে আলম শ্যামল, পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মামুনুর রশিদ নান্টু, সদস্য সচিব মাহমুদুর রহমান ফুল জুয়েল, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খন্দকার তৌফিক আলম সোহেল, যুবদল নেতা আক্তার হোসেন নিফা, খোরশেদ আলম দিপু, রিংকু শেখ, পৌর মহিলাদলের নেত্রী শামীমা আক্তার সাথীসহ যুবদল, শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
