ঢাকাশনিবার , ৮ নভেম্বর ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির হাত ধরেই বার বার বাংলাদেশর গণতন্ত্র ফিরে এসেছে : পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নভেম্বর ৮, ২০২৫ ১:২০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

বিএনপির মিডিয়া সেলের সদস্য, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন যতবার বাংলাদেশের গণতন্ত্র হরণ করা হয়েছে ততোবারই বিএনপির হাত ধরেই বাংলাদেশের গণতন্ত্র ফিরে এসেছে।

শুক্রবার (৭নভেম্বর) বিকেলে উপজেলার লালপুর কলেজ মাঠে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবসে এসব কথা বলেন তিনি।

পুতুল বলেন ৭ই নভেম্বরের তাৎপর্য থেকে বাংলাদেশের জনগনকে বহু বছর দূরে রেখেছিল। সিপাহি ও জনগণের অবিস্মরণীয় বিপ্লবের মধ্যেমে বাংলাদেশর গণতন্ত্রের পথে পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল। বাংলাদেশে যতবার গণতন্ত্র এসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত ধরে এসেছে।

তিনি আরো বলেন ১৯৭১সালের পরে বাংলাদেশ মুক্ত হয়েছিল। ১৯৭৫ সালে বাংলাদেশে বাকশাল কায়েম করে গণতন্ত্রকে আবার অবরুদ্ধ করেছিল। বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে গণতন্ত্র ফিরে এসেছিল। আবার সেই গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিল স্বৈরাশাসক এরশাদের আমলে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশে গণতন্ত্র ফিরে এসেছিল।

বিগত ফ্যাসিবাদ স্বৈরাচার সরকার আবারও বাংলাদেশের গণতন্ত্রকে অবরুদ্ধ করেছিল। দেশ নায়ক তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে আবারও গণতন্ত্র ফিরে আসবে।

পরে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী, নাটোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহিরুল ইসলাম জহির,

লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিষ্টু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!