ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫

লালপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

এপ্রিল ১৪, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ

‘নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসন, লালপুর উপজেলা ও পৌর বিএনপি…

ঈশ্বরদীতে চোরাই মোটরসাইকেলসহ আন্তজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

এপ্রিল ১৪, ২০২৫ ২:৫৯ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদী থানা পুলিশের পৃথক অভিযানে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। জানা যায়, গত ২২ জানুয়ারি ২০২৫ সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে…

পাবনায় বর্ণিল বৈশাখী শোভাযাত্রা আয়োজন করলো বিএনপি

এপ্রিল ১৪, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ

বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে আনন্দ আর ঐতিহ্যের এক অপূর্ব সম্মিলনে পাবনা শহরে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।…

আটঘরিয়ায় পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে  বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত 

এপ্রিল ১৪, ২০২৫ ১২:৫৭ অপরাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলায় উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩২ খ্রী:উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভা যাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।  ১৪ এপ্রিল সোমবার…

পাবনার আটঘরিয়ায় দিনে দুপুরে দু:সাহসিক চুরি সংঘটিত 

এপ্রিল ১৪, ২০২৫ ৯:১৩ পূর্বাহ্ণ

পাবনার আটঘরিয়া উপজেলার গ্রামীণ ব্যাংকের একদন্ত শাখার কর্মকর্তা মিজানুর রহমানের দেবোত্তরস্থ বাসার তালা ভেঙে ৩০ লক্ষাধিক টাকার মালামাল চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ১২ এপ্রিল সকাল ১০ টা…

ঈশ্বরদীতে রিকশাস্ট্যান্ড দখলকে কেন্দ্র করে বিএনপি নেতা গুলিবিদ্ধ

এপ্রিল ১৩, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ

ঈশ্বরদীর দাশুড়িয়ায় সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে যুবদলের দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। এতে গুলিবিদ্ধ হয়েছেন বিএনপি নেতা মনোয়ারুল ইসলাম (৫৫)। রোববার (১৩ এপ্রিল) দুপুর ২টার দিকে উপজেলার দাশুড়িয়ার বাজার সংলগ্ন সুলভ মালিথার বাড়ির সামনের সড়কে এ সংঘর্ষ হয়ে। গুলিবিদ্ধ মনোয়ারুল উপজেলার নওদাপাড়া গ্রামের আবুল কালাম প্রামাণিকের ছেলে ও দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি। স্থানীয়রা জানান, শুক্রবার (১১ এপ্রিল) রাতে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন প্রামাণিকের বড় ভাই ও দাশুড়িয়া ট্রাফিক মোড় শ্রমিক ইউনিয়নের সভাপতি রকু প্রামাণিকের নেতৃত্বে বেশ কয়েকজন দাশুড়িয়া গোলচত্ত্বরে অটোরিকশা স্ট্যান্ড দখল করে চাঁদা আদায় করতে থাকেন। এসময় চাঁদা তুলতে বাঁধা দেয় দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লা। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে যুবদল নেতা বিপুল মোল্লাসহ বেশ কয়েকজন আহত হন। রকু প্রামাণিকের কার্যালয় ভাঙচুর করা হয়। এ ঘটনার জের ধরে দুদিন ধরে দাশুড়িয়া এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। রোববার ঘটনার মীমাংসার জন্য শালিস বৈঠকের কথা ছিল। কিন্তু দুপুর ১টার দিকে রকু প্রামাণিকের নেতৃত্বে ২০-২৫ জন আগ্নেয়াস্ত্রসহ অতর্কিতভাবে মনোয়ারুল ইসলামসহ তিন চারজনের ওপর হামলা চালায়। এসময় পেটে গুলিবিদ্ধ হন মনোয়ারুল। তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ মনোয়ারুল ইসলাম বিপুল মোল্লার সমর্থক বলে জানা যায়। দাশুড়িয়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব বিপুল মোল্লা জানান, রকু ও রিপন প্রমাণিকরা অটোরিকশা স্ট্যান্ড দখলের চেষ্টা করেছিলেন। আমরা এতে বাধা দেওয়ায় শুক্রবার রাতে আমাদের মারধর করে। আজ ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মনোয়ারুল ইসলামকে গুলি করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। দাশুড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সুলভ মালিথা জানান, মনোয়ারুল ইসলামের ওপর রকু-রিপনসহ তাদের সঙ্গে থাকা ২০-২৫ জন অতর্কিত হামলা চালায়। এসময় তারা মনোয়ারুলের পেটে গুলি করে। দলীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য দলের সিনিয়র নেতাদের কাছে অনুরোধ জানাবো। অভিযুক্ত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রিপন ও শ্রমিক দল নেতা রকুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি। ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মনিরুল ইসলাম বলেন, আমরা এ মুহূর্তে ঘটনাস্থলে আছি। বিষয়টি তদন্ত করছি। তবে প্রাথমিকভাবে জানা গেছে অটোরিকশা স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষের জের ধরে এ ঘটনা ঘটে।

পাবনায় র‍্যাবের অভিযানে হত্যা মামলার মূল আসামি বাবা-ছেলে গ্রেফতার

এপ্রিল ১৩, ২০২৫ ১:২২ অপরাহ্ণ

পাবনা সদর উপজেলার আমলাপাড়া হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ১ ও ২ নম্বর আসামি যথাক্রমে মো. জিন্নাত আলী (৬৩) ও তার ছেলে মো. আব্দুল্লাহ আল প্রাণ (৩০) কে গ্রেফতার করেছে র‍্যাব-১২,…

ঈশ্বরদীতে এলজিইডির কাজে চাঁদা না পেয়ে শ্রমিককে ছুরিকাঘাত, কাজ স্থগিত

এপ্রিল ১২, ২০২৫ ৬:২৯ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিডি) ১৩০ মিটার রাস্তার কাজে চাঁদা না দেওয়াই এলজিইডির ঠিকাদারি প্রতিষ্টানেের শ্রমিক মিলন নামের একজনকে ছুরিকাঘাতে আহত করেছে কিছু দুষ্কৃতিকারীরা। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায়…

পাবনায় বাটার শো রুমে গ্লাস ভাঙচুর, আটক ৪

এপ্রিল ১২, ২০২৫ ৬:২০ অপরাহ্ণ

পাবনায় মিছিল থেকে বাটার শো রুমে ইটপাটকেল ছুড়ে গ্লাস ভাঙচুরের ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) দুপুরে শহরের স্বাধীনতা চত্বর থেকে তাদের আটক করা হয়। পাবনা সদর থানার…

জনতার মহাসমুদ্র ফিলিস্তিন ও আল আকসার প্রতি ভালোবাসার প্রকাশ

এপ্রিল ১২, ২০২৫ ৬:১৩ অপরাহ্ণ

‘মার্চ ফর গাজা’ গণসমাবেশে অংশ নিয়ে ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারী বলেছেন, জনতার এই মহাসমুদ্র ফিলিস্তিন ও আল আকসার প্রতি আমাদের ভালোবাসার প্রকাশ। ভৌগোলিকভাবে আমরা তাদের থেকে দূরে থাকলেও আজকের…

ঈশ্বরদীতে অবৈধভাবে মাটি-বালি উত্তোলনের অভিযোগে বিক্ষোভ ও মানববন্ধন

এপ্রিল ১২, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

ঈশ্বরদীতে জমি দখল করে অবৈধ ভাবে  মাটি বালি উত্তোলন এর অভিযোগে মানবন্ধন করেছে ভুক্তভোগী পরিবার। পাবনার ঈশ্বরদী উপজেলার রূপপুর বিবিসি বাজার, লক্ষীকুন্ডা গামী প্রধান সড়কের দক্ষিণে চররূপপুর মৌজার  ব্যক্তিগত সম্পত্তি…

error: Content is protected !!