পাবনার আটঘরিয়া উপজেলার গ্রামীণ ব্যাংকের একদন্ত শাখার কর্মকর্তা মিজানুর রহমানের দেবোত্তরস্থ বাসার তালা ভেঙে ৩০ লক্ষাধিক টাকার মালামাল চুরি সংঘটিত হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শনিবার ১২ এপ্রিল সকাল ১০ টা থেকে ১২টার কোন এক সময়। তিনি দেবোত্তরস্থ রুহুল আমিনের বাসার তিন তলায় ভাড়ায় থাকতেন।
মিজানুর রহমান জানান ঘটনার দিন সকাল ৭টায় গ্রামীণ ব্যাংক একদন্ত শাখার উদ্দেশ্যে রওয়ানা হই এবং আমার স্ত্রী ছেলেকে নিয়ে পাবনা কোচিং এ পড়াতে নিয়ে যায়। সুযোগ বুঝে চোরেরা সকাল ১০থেকে ১২ টার দিকে বাসার তালা ভেঙে নগদ অর্থ, স্বর্ণালংকার, কাপড়চোপড় সহ ৩০ লক্ষাধিক টাকার মালামাল চুরি সংঘটিত হয়েছে। এব্যাপারে আটঘরিয়া থানায় একটি জিডি করা হয়েছে বলে গ্রামীণ ব্যাংকের একদন্ত শাখার কর্মকর্তা মিজানুর রহমান জানান।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
