পাবনা সদর উপজেলার আমলাপাড়া হোসেন হত্যা মামলার এজাহারনামীয় ১ ও ২ নম্বর আসামি যথাক্রমে মো. জিন্নাত আলী (৬৩) ও তার ছেলে মো. আব্দুল্লাহ আল প্রাণ (৩০) কে গ্রেফতার করেছে র্যাব-১২, সিপিসি-২ এর একটি অভিযানিক দল।
শনিবার (১২ এপ্রিল) রাতে পাবনা সদর থানাধীন পৈলানপুর এলাকার নিজ বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাদের গ্রেফতার করে। জানা যায়, গত ৪ এপ্রিল জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে নিহত হোসেন (৩০) এর ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। পরে তাকে পাবনা জেনারেল হাসপাতাল ও পরবর্তীতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল তার মৃত্যু হয়।
এই ঘটনায় হোসেনের বড় ভাই পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। তাদের গ্রেফতারের পর পাবনা সদর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা ক্যাম্পের একটি দল তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এই সাফল্য অর্জন করে বলে নিশ্চিত করেছে।
