ঢাকাবুধবার , ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রথম মন্ত্রিসভা বৈঠকে ১৮০ দিনের রোডম্যাপ

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে বিভিন্ন গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সচিবালয়ের এক নম্বর ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।…

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠক

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৫১ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী তারেক রহমান এর সভাপতিত্বে নতুন সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে এ বৈঠকের মধ্য দিয়ে সরকারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। বৈঠকে সব মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা…

আজ সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ

নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ বুধবার সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর এ ভাষণ বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতার একযোগে সম্প্রচার করবে। পাশাপাশি বেসরকারি টেলিভিশন…

পাবনার পাঁচ সংসদীয় আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: অনানুষ্ঠানিক ফলে জামায়াত ৩, বিএনপি ২

ফেব্রুয়ারি ১৮, ২০২৬ ৫:৪৭ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার পাঁচটি আসনের অনানুষ্ঠানিক ফলাফল পাওয়া গেছে। এতে তিনটি আসনে জয়ী হয়েছেন জামায়াতে ইসলামীর জামায়াতে ইসলামী প্রার্থীরা এবং দুটি আসনে জয় পেয়েছেন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল…

উপ-মন্ত্রীবিহীন মন্ত্রিসভা: নতুন কাঠামোতে যাত্রা শুরু করল তারেক রহমান সরকার

ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার মধ্য দিয়ে গঠিত হয়েছে নতুন সংসদ ও মন্ত্রিসভা। তারেক রহমান-এর নেতৃত্বাধীন এ মন্ত্রিসভায় ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ৪৯ জন প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়েছেন। তবে এবারও কাউকে উপমন্ত্রী করা হয়নি, যা সাম্প্রতিক সময়ের ধারাবাহিকতাকেই বজায় রেখেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবগঠিত সরকারের মন্ত্রীরা শপথ নেন। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন নতুন মন্ত্রিপরিষদের সদস্যরা। অতীতে অবশ্য উপমন্ত্রীর পদ ছিল। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল নেতৃত্বাধীন জোট সরকার গঠন করলে প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনজন উপমন্ত্রী ছিলেন। পরে ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারেও দুজন উপমন্ত্রী নিয়োগ পান। তবে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে কোনো উপমন্ত্রী রাখা হয়নি। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারে একজন উপমন্ত্রী দায়িত্ব পেলেও ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদের পর গঠিত মন্ত্রিসভায় আর কাউকে এই পদে রাখা হয়নি। ত্রয়োদশ জাতীয় সংসদের বর্তমান মন্ত্রিসভাতেও সেই ধারা অব্যাহত থাকল পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রী নিয়েই সাজানো হয়েছে নতুন সরকার, উপমন্ত্রীর পদ এবারও থাকছে না।

৪৯ জনের শপথে পূর্ণাঙ্গ মন্ত্রিসভা, টেকনোক্র্যাটসহ দায়িত্ব নিলেন যারা

ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজন করা এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে ৪৯ জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। ঘোষিত তালিকায় তিনজন টেকনোক্র্যাটও স্থান পেয়েছেন, যা নতুন মন্ত্রিসভায় পেশাদার অভিজ্ঞতার সংযোজন হিসেবে দেখা হচ্ছে। শপথগ্রহণ অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের নাম ঘোষণা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। প্রথমে মন্ত্রীরা এবং পরে প্রতিমন্ত্রীরা শপথ নেন। মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন: মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ, হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), আবু জাফর মো. জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আফরোজা খানম রিতা, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আসাদুল হাবিব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের, দীপেন দেওয়ান, আ ন ম এহসানুল হক মিলন, সরদার মো. সাখাওয়াত হোসেন, ফকির মাহবুব আনাম ও শেখ রবিউল আলম। টেকনোক্র্যাট মন্ত্রী হয়েছেন খলিলুর রহমান ও মোহাম্মদ আমিন উর রশীদ। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন: এম রশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরিফুল আলম, শামা ওবায়েদ ইসলাম, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, আমিনুল হক (টেকনোক্র্যাট), মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ, রাজিব আহসান, আব্দুল বারী, মীর শাহে আলম, জুনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন, শেখ ফরিদুল ইসলাম, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেইন, এম এ মুহিত, আহম্মদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম ও নুরুল হক নুর। এর আগে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। রাষ্ট্রপতি তাকে শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। শপথ শেষে তিনি রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন। প্রধানমন্ত্রীর শপথ উপলক্ষে দেশি-বিদেশি কয়েক’শ অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যা পুরো আয়োজনকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তারেক রহমান দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ১০ মিনিটে জাতীয় সংসদ ভবন-এর দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে…

আটঘরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড,৬টি গরু ভস্মীভূত, প্রায় ২০ লাখ টাকার ক্ষতি

ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ

আটঘরিয়া উপজেলার লক্ষীপুর ইউনিয়নের বাঐকোলা (মাদ্রাসা পাড়া) গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে গোখাদ্যসহ ৬টি গরু পুড়ে ভস্মীভূত হয়েছে। রোববার (১৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লাখ…

নতুন সরকার ও সংসদের শপথ মঙ্গলবার, প্রস্তুত জাতীয় সংসদ ভবন

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৬:২৪ অপরাহ্ণ

গণঅভ্যুত্থানের দেড় বছর পর দেশ পাচ্ছে নতুন সরকার ও নতুন সংসদ। মঙ্গলবার সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নবনির্বাচিত এমপিদের শপথ অনুষ্ঠিত হবে। শপথবাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার…

পাবনা-৪ আসনে নির্বাচন পরবর্তী ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ

নির্বাচন পরবর্তী পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রার্থী হাবিবুর রহমান হাবিব-এর নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে দাশুড়িয়ায় আয়োজিত…

পুলিশের আইজিপির পদত্যাগের গুঞ্জন

ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এমন একটি খবর আমরা শুনেছি। সূত্রের বরাতে জানা গেছে, বাহারুল আলম পদত্যাগ করেছেন। এ বিষয়ে…

error: Content is protected !!