ঢাকারবিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের আইজিপির পদত্যাগের গুঞ্জন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
ফেব্রুয়ারি ১৫, ২০২৬ ৫:১১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম পদত্যাগ করেছেন এমন গুঞ্জন চলছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, এমন একটি খবর আমরা শুনেছি।

সূত্রের বরাতে জানা গেছে, বাহারুল আলম পদত্যাগ করেছেন। এ বিষয়ে আইজিপিকে ফোন করা হলেও তিনি তা ধরেননি।

বাহারুল আলম ২০২৪ সালের ২১ নভেম্বর দায়িত্ব গ্রহণ করেন, বিদায়ী আইজিপি মো. ময়নুল ইসলামের স্থলাভিষিক্ত হিসেবে। সরকার তাকে দুই বছরের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছিল।

পুলিশ ক্যারিয়ারের শুরু ১৯৮৬ সালের ২১ জানুয়ারি, বিসিএস (পুলিশ) ১৯৮৪ ব্যাচ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে। এরপর তিনি স্পেশাল ব্রাঞ্চের প্রধানসহ পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি পদেও দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক কাজে তিনি অভিজ্ঞ: ২০০৯-২০১৩ সালে জাতিসংঘ সদর দপ্তরের শান্তিরক্ষা বিভাগে সিনিয়র পুলিশ লিয়াজোঁ অফিসার ছিলেন, ২০১৫ সালে আফগানিস্তানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সিনিয়র পুলিশ অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ক্রোয়েশিয়া, সার্বিয়া, কসোভো ও সিয়েরা লিওনে ফিল্ড মিশন করেছেন।

২০২০ সালে চাকরি থেকে অবসরে যান বাহারুল আলম।

সূত্রঃ কালের কণ্ঠ


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!