ঢাকাসোমবার , ১৩ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামী গ্রেফতার

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ১৩, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

লালপুর প্রতিনিধিঃ নাটোরের লালপুরে পৃথক দুটি অভিযানে সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৩ জুলাই ২০২৬) দিবাগত রাতে তাদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন লালপুর উপজেলার সাঁইপাড়া এলাকার আব্দুল জলিলের ছেলে এসএম নাদিম মোস্তফা এবং গোপালপুর পৌরসভার বৈদ্যনাথপুর এলাকার শামীম আহম্মেদের ছেলে মোঃ শিশির।
লালপুর থানা সূত্রে জানা যায়, আব্দুলপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এস.আই মোঃ রুস্তম আলী সঙ্গীয় ফোর্সের সহায়তায় অর্থঋণ আইনের একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামী এস এম নাদিম মোস্তফাকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন। নাটোর জেলা ও দায়রা জজ ২য় আদালত তাকে ৬মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৭ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
অপরদিকে, লালপুর থানার এ.এস.আই মোঃ আনছার আলী একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামী মোঃ শিশিরকে গ্রেফতার করেন। তাকে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত ১মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই সাজাপ্রাপ্ত আসামীকে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!