ঢাকাবুধবার , ১৯ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

একদন্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

এফ,আর,খান (আটঘরিয়া) পাবনা: 
ফেব্রুয়ারি ১৯, ২০২৫ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা /২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
১৯ ফেব্রুয়ারি বুধবার অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ম্যানেজিং কমিটির সভাপতি মো: সেলিম হোসেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান আতাউর রহমান রানা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা জামাতের আমির মাওলানা ননকিবুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন একদন্ত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আকবর আলি আকু, একদন্ত ইউনিয়ন জামাতের আমির মাওলানা আব্দুল মালেক, একদন্ত ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম হোসেন, আব্দুর রহিম সরদার, অভিভাবক সদস্য জসীম উদ্দিন।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত)  মকবুল হোসেন। ক্রীড়া পরিচালনায় ছিলেন শরিফুল ইসলাম, সেলিম হোসেন, রবিউল ইসলাম, ইসমাঈল হোসেন, বিলকিস  খাতুন,নমিতা গুহ,মাসুদরানা,উম্মে কুলসুম। মোট ৩৭ টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ধারা বর্ণনায় ছিলেন যাত্রাপুর মানছুরিয়া দাখিল মাদরাসার শিক্ষক জাহাঙ্গীর হোসেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!