ঢাকাবৃহস্পতিবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ পাবনা জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ৪:০৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকালে পাবনা শহরের কাশমেরী রেস্টুরেন্টের মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা খন্দকার নাসির উদ্দিন নাসিম এবং সঞ্চালনা করেন বীর মুক্তিযোদ্ধা এম এ সাত্তার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জহুরুল ইসলাম ও পদ্মা কলেজের অধ্যাপক আ. গাফফার খান।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি বলেন, মুক্তিযোদ্ধারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতীক, তাই তাদের ঐক্যবদ্ধ থেকে জাতির কল্যাণে কাজ করা উচিত।

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন দাবি-দাওয়া ও বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারি ও সামাজিক উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।

সম্মেলনে পাবনা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন এবং নতুন নেতৃত্ব নির্বাচনের বিষয়ে মতামত দেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!