ঢাকাশনিবার , ১ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ার সড়াবারিয়া উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 

এফ,আর,খান (আটঘরিয়া) পাবনা: 
মার্চ ১, ২০২৫ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ 
অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৭ ফেব্রুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিনহাজুল ইসলাম।
সকাল আটটায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সুচনা শুরু হয়। পরে জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন, প্রতিযোগিতার শুভ উদ্বোধন, অলিম্পিক মশালসহ মাঠ প্রদক্ষিণ করেন।
সড়াবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইদ্রিস আলীর সার্বিক ব্যবস্থাপনায় এসময় বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের  প্রতিষ্ঠাতা সভাপতি দেলোয়ার হোসেন বিশ্বাস, জেলা শিক্ষা অফিসের সহকারী পরির্দশক আসমত আলী, সহকারী শিক্ষা অফিসার আসলাম হোসাইন,
 সাঈদা খাতুন শিশু শিক্ষা নিকেতন অধ্যক্ষ আকিলুর রহমান, ইউপি সদস্য বাদশা মিয়া, আমিরুল ইসলাম, ধারা বর্ণনা ছিলেন সিনিয়র শিক্ষক কৃষি আব্দুল কাদের, সিনিয়র গণিত আতাউর রহমান,
ক্রীড়া পরিচালনা ছিলেন শিক্ষক আসলাম হোসেন,  মুর্শিদ আলম খান, সালাহউদ্দিন, আব্দুল আলিম, দেলোয়ার জাহান সুমন, আরাফাত রহমান, সোহেল রানা প্রমুখ। পরে অতিথি বৃন্দ বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন। উক্ত ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, এলাকার সুধিজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!