ঢাকারবিবার , ৩০ মার্চ ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের উদ্যোগে দুই টাকায় ঈদ আনন্দ

জুবায়ের খান প্রিন্স, পাবনাঃ
মার্চ ৩০, ২০২৫ ৫:২২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শিক্ষার্থী সহযোগিতা সংগঠন। ‘দুই টাকায় ঈদ আমেজ’ নামে আয়োজিত এক বিশেষ মেলায় মাত্র দুই টাকার প্রতীকী মূল্যে দরিদ্রদের মাঝে বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

রোববার (৩০ মার্চ) পাবনার বেড়া পৌরসভার সান্যালপাড়া ঈদগাহ মাঠে এই আয়োজন সম্পন্ন হয়। বেড়া উপজেলা প্রশাসনের সহায়তায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোরশেদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় শিক্ষার্থীরা এই মহতী উদ্যোগ গ্রহণ করেন। সংগঠনের প্রধান উদ্যোক্তা মেহেরাব হোসেন জিম এই কার্যক্রম পরিচালনা করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারি এ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী তাতীদলের সাবেক সহসভাপতি হাজী ইউনুস আলী এবং বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির।

এই আয়োজনে প্রায় ৭০০ দরিদ্র পরিবার দুই টাকার বিনিময়ে সেমাই, চিনি, লবণ, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়েছেন। শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের এমন উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!