ঢাকারবিবার , ৬ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় এক রাতে কৃষকের ৬ টি গরু চুরি

এফ,আর,খান (আটঘরিয়া) পাবনা: 
এপ্রিল ৬, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার রতিপুর গ্রামের কৃষক বাহাদুর আলীর ৬ টি গরু চুরি হয়েছে। সম্প্রতি গোয়াল ঘরের গেঁটের তাঁলা ভেঙে সংঘবদ্ধ চোরের দল ৬ টি গরু চুরি করে নিয়ে যায়।  যার আনুমানিক মুল্য প্রায় ছয় লাখ টাকা। 
ক্ষতি গ্রস্থ পরিবার সুত্রে জানা গেছে, উপজেলার চাঁদভা ইউনিয়নের রতিপুর গ্রামের কৃষক বাহাদুর আলী প্রতিদিনের ন্যায় তার ৬ টি গরু গোয়াল ঘরে রেখে তালা মেরে ঘুমিয়ে পড়ে।
সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করতে গিয়ে দেখে তার ৬ টি গরু চুরি হয়েছে। পরে এলাকায় অনেক খুঁজাখুঁজি করার পরও তার চুরি যাওয়া গরু উদ্ধার করা সম্ভব হয়নি।
বাড়ির মালিক বাহাদুর আলীর জানান, ঈদের আগের দিন রাতে গরু গুলো খাওয়া শেষ করে গোয়াল ঘরে রেখে তালা মেরে দেই।
গভীর রাতে সংঘবদ্ধ চোররা আমার গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৬ টি গরু চুরি করে নিয়ে যায়। এই অভাবের সময় আমার গরু চুরি করে নিয়ে গেছে এতে ৬ লাখ টাকা ক্ষতি হয়েছে।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!