ঢাকাসোমবার , ১৪ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

লালপুর (নাটোর)প্রতিনিধি: 
এপ্রিল ১৪, ২০২৫ ৫:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নববর্ষের ঐকতান, ফ্যাসিবাদের অবসান’ প্রতিপাদ্য নিয়ে নাটোরের লালপুরে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণি পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে।

বর্ষবরণ উপলক্ষে উপজেলা প্রশাসন, লালপুর উপজেলা ও পৌর বিএনপি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসানের নেতৃত্বে বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা , আলোচনা সভা, চিত্রাংকন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

লালপুর উপজেলা ও গোপালপুর পৌর বিএনপির আয়োজনে কলসনগর উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ঢাক ঢোল বাজিয়ে একটি বিশাল শোভাযাত্রা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় গোপালপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র নজরুল ইসলামের মোলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালী প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা বিএনপি’র সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, সাবেক যুগ্ম আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টু, সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী জিন্নাহ, গোপালপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আসলাম হোসেন,উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আবু রায়হান প্রমুখ।

এছাড়াও উপজেলার মঞ্জিল পুকুর কৃষি ও কারিগরি বানিজ্যিক মহাবিদ্যালয়, কলস নগর উচ্চ বিদ্যালয়, লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ও কলেজ, গৌরীপুর স্কুল এন্ড কলেজে, ইকরা কম্পিউটার একাডেমি, পদ্মা কিন্ডারগার্টেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!