ঢাকামঙ্গলবার , ২৯ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সুবিধাভোগীদের মাঝে গরুর খাদ্য বিতরণ

লালপুর (নাটোর) প্রতিনিধি :
এপ্রিল ২৯, ২০২৫ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের  লালপুরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৬০জন সুবিধাভোগীদের মাঝে ৭৫০০কেজি গরুর খাদ্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে লালপুর উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে সুবিধাভোগী অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গরুর খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল্লাহ জানান সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ সামাজিক ও জীবন মান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণি সম্পদ প্রকল্পের আওতায় ৩০জন সুফলভোগীদের মাঝে বকনা প্যাকেজের ৩হাজার কেজি ও বাড়ন্ত ষাড় প্যাকেজের আওতায় ৩০জন সুফলভোগীদের মাঝে ৪হাজার ৫শত কেজি গরুর খাদ্য বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা (সম্প্রসারণ) মোঃ মোত্তালেব হোসেন, উপসহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা (কৃত্রিম প্রজনন) আবু রায়হান প্রমুখ।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!