ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইঞ্জিনিয়ার তুহিনের মুক্তির দাবিতে কিশোরগঞ্জে বিএনপি’র বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক :
এপ্রিল ৩০, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নীলফামারী জেলা বিএনপি’র সভাপতি সাবেক সংসদ সদস্য, বেগম খালেদা জিয়া’র ভাগিনা জনাব ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সৈয়দপুর রাজনৈতিক জেলার কিশোরগঞ্জ উপজেলা বিএনপি।

মঙ্গলবার (৩০ এপ্রিল) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা বিএনপি অফিস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ঝরনার মোড়ে সংক্ষিপ্ত সমাবেশ হয়।
সৈয়দপুর জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম।

আরো উপস্থিত ছিলে, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন,ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম বিল্লাহ, উপজেলা কৃষক দলের সভাপতি তৌহিদুর রহমান তৌহিদ, সাধারণ সম্পাদক মোরশেদুল ইসলাম, উপজেলা যুবদলের সভাপতি মাহমুদুল হক টিপু, সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক ওবায়দুর রহমানসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা অবিলম্বে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

উল্লেখ্য, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের আমলে দায়ের করা দুটি মামলায় মঙ্গলবার (২৯ এপ্রিল) হাইকোর্টে আত্মসমর্পণ করেন। আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!