ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

২৭ বছর শিক্ষকতা শেষে রাজকীয় বিদায় শিক্ষকের

লালপুর (নাটোর) প্রতিনিধি :
এপ্রিল ৩০, ২০২৫ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

শিক্ষকতা জীবনের ২৭ বছর ধরে বাড়ি থেকে সকাল ৯ টার মধ্যে বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা হয়েছেন শাহজাহান আলী। তবে বুধবার সকালটা ছিল অন্যরকম। প্রিয় সহকর্মী ও শিক্ষার্থীরা ছুটে আসেন তার বাড়িতে। তাদের অনুরোধে বাড়ি থেকে বের হন সকাল সাড়ে ১০টায়। ফুল দিয়ে সাজানো সুসজ্জিত গাড়িতে করে তাকে নেয়া হয় তার দীর্ঘদিনের কর্মস্থলে। সেখানে অপেক্ষারত মানুষ শত শত শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। সহকর্মী শিক্ষার্থীদের শ্রদ্ধা ও ভালোবাসা সিক্ত হন তিনি।

বুধবার (৩০ এপ্রিল) সকালে নাটোরের লালপুর উপজেলা গৌরীপুর স্কুল এন্ড কলেজ চত্বরে এমন দৃশ্যের দেখা মেলে।
শাহজাহান আলী ১৮ অক্টোবর ১৯৯৮সালে গৌরীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের স্কুল শাখায় যোগদান করেন।

সদ্য অবসরে যাওয়া গৌরীপুর স্কুল এন্ড কলেজের স্কুল শাখার সিনিয়র সহকারী শিক্ষক শাজাহান আলীর অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে চলে এমন আয়োজন। কাগজে কলমে গত ২০ই এপ্রিল তিনি অবসর নিলেও তাকে বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

গৌরীপুর স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষক ও শিক্ষার্থী সহ প্রিয় শিক্ষক শাহজাহান আলীকে তার পরিবারের সদস্যদের সহ নিজ বাড়ি চামটিয়া গ্রাম থেকে সংবর্ধনা অনুষ্ঠানে আনতে যান তারা। সুসজ্জিত মোটর শোভাযাত্রা নিয়ে তাকে প্রতিষ্ঠান চত্বরে আনা হয়। এ সময় অতিথিসহ বিদ্যালয়ের কর্মকর্তার শিক্ষক কর্মচারী শিক্ষার্থীরা দাঁড়িয়ে ফুল ছিটিয়ে তাকে শুভেচ্ছা জানান।

শিক্ষার্থী ফারদিন লিসানি বলেন শাহজাহান আলী স্যার অনেক ভালো মানুষ ছিলেন। উনার কাছ থেকে জীবনে ব্রতগুলো শেখা। সব সময় সন্তানের মত স্নেহ ভালোবাসা দিয়ে আগলে রেখেছিলেন আমাদের।
সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ফারজানা শারমিন বলেন স্যারকে আর ক্লাসে পাব না ভাবতে কষ্ট হচ্ছে। স্যারকে আমরা খুব মিস করব।

শিক্ষক শাহজাহান আলী বলেন আমাকে যে সম্মাননা দেখানো হয়েছে এতে আমি অভিভূত। এটা আমার আমৃত্যু স্মরণ থাকবে। আমি দোয়া করি সবাই ভালো থাকুক। আমার জন্য সবাই দোয়া করবেন। মাঝে মধ্যে সময় পেলে আমি অত্র প্রতিষ্ঠানে আমার প্রিয় শিক্ষার্থীদের লেখাপড়া খোঁজ নিতে আসবো। সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ।

গৌরীপুর স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল আলম বলেন বিদায়ের কষ্ট কিছুটা কমানোর জন্য কলেজ কর্তৃপক্ষ ব্যতিক্রমী এমন আয়োজন করে। প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের অনুপ্রেরণা ও উৎসাহে এমন উৎসব আয়োজনে বিদায় অনুষ্ঠান করা হলো। প্রতিটি শিক্ষকের বিদায় এমন হওয়া উচিত।

লালপুর উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান বলেন একজন শিক্ষক হিসেবে শাহজাহান আলী সফল ব্যক্তি। তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পাঠদান করেছেন তারই উজ্জ্বল দৃষ্টান্ত প্রমাণ করল তা বিদায় অনুষ্ঠানে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!