পাবনার আটঘরিয়ায় দ্বিতীয় স্বামী জসিম মিয়াকে প্রেমের ফাঁদে ফেলে ফোনে ডেকে এনে ঘরে আটকে রেখে গ্রামবাসিকে দিয়ে মারপিট করে গুরুত্বর আহত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে স্ত্রী সুমি ইসলামের বিরুদ্ধে।
পরে পুলিশ খবর পেয়ে গুরুতর যখম অবস্থায় জসিম মিয়াকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবন্নতি ঘটলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
ঘটনাটি ঘটেছে ৩ মে শনিবার সকাল সাতটার সময় চাঁদভা ইউনিয়নের বাচামারা(বেতিপাড়া) গ্রামে ইউসুফ আলীর বাড়িতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চাঁদভা ইউনিয়নের বাচামারা(বেতিপাড়া) গ্রামের —– মেয়ে সুমি ইসলাম এর সাথে একই গ্রামের শাহাজউদ্দিনের ছেলে ইউসুফ আলীর সাথে বিয়ে হয়। সংসার জীবনে তা ঘরে দুইটি সন্তান জন্ম নেয়।
এক পর্যায় সংসার জীবনে মোবাইল ফোনে মাধ্যমে ফরিদপুর জেলার আলফা ডাঙ্গা উপজেলার বড় ডাঙ্গা গ্রামের মৃত সবুর মিয়ার ছেলে জসিম মিয়ার সাথে প্রেমর সম্পর্ক গড়ে ওঠে চাঁদভা ইউনিয়নের বাচামারা(বেতিপাড়া)
গ্রামের ইউসুফ আলীর স্ত্রী সুমি ইসলামের সাথে।
তাদের মধুর প্রেম সম্পর্কে দুই সন্তানের জননী সুমি ইসলাম ও জসিম মিয়ার সাথে অবৈধ সম্পর্ক গড়ে ওঠে এবং তারা পালিয়ে গিয়ে কোটের মাধ্যমে বিয়ে করেন।
পরে তাদের তিন থেকে চার মাস সংসার করে দ্বিতীয় স্বামী জসিমকে তালাক না দিয়ে সুমি আবার প্রথম স্বামী ইউসুফ আলীর কাছে ফিরে আসে। জসিম মিয়া অর্থ সম্পদের মালিক হওয়ার সুবাদে স্ত্রী সুমি তার উপর আবার কৌশলে প্রেমের ফাঁদ পেতে সম্পর্ক স্থাপন করে।
গভীর সম্পর্ক দুজনের মধ্যে স্থাপন হলে
সুমি জসিমকে তার বাড়িতে আসতে বলে। ঘটনার দিন সকাল সাতটা সময়৷জসিম সুমির বাড়িতে চলে আসে। সুযোগ নেয় সুমি
কৌশলে জসিমকে ঘরের মধ্যে আটক করে সুমি, তার স্বামী ইউসুফ সহ গ্রামবাসী লাঠি শোঠা দিয়ে জসিমকে ব্যাপক মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা জখম করে গুরুতর আহত করা হয়।
পরে গ্রামবাসী পুলিশকে খবর দিলে গুরুতর আহত অবস্থায় পুলিশ জসিমকে উদ্ধার করে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা অবন্নতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য জসিমকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ ওসি শফিকুজ্জামান সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে জসিম নামক এক জন আহত অবস্থায় উদ্ধার করা হয়। তার চিকিৎসা চলছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
