পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের নগর চাচকিয়া গ্রামে এক ধান কাটা শ্রমিক নসিমন থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ঘটনাটি ঘটেছে ৩ মে শনিবার দুপুর সাড়ে ১২,টার দিকে। তার নাম হোসাইন (১৫)। সে উক্ত গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
প্রত্যক্ষ দর্শীরা জানান হোসাইন আটঘরিয়ার সিংহরিয়া গ্রাম থেকে তার পিতাসহ অন্যান্য শ্রমিকদের সাথে নিজ বাড়িতে আসছিল। উক্ত গ্রামের ছবেদ আলীর বাড়ির পাশে আসলে হঠাৎ নসিমন থেকে বস্তাসহ ছিটকে পড়ে যায়।
সংগে সংগেই চাকার নিচি পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। ঘটনা স্থল আটঘরিয়া থানা পুলিশ পরিদর্শন করেছেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
