ঢাকারবিবার , ৪ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় সিএনজির ধাক্কায়  মোটরসাইকেল চালক নিহত 

এফ আর খান আটঘরিয়া :
মে ৪, ২০২৫ ৯:২১ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় সবুজ সিএনজির ধাক্কায়  মাসুদ রানা(৩৫)নামক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
৪ মে রবিবার বিকালে সদর উপজেলার মেরিল বাইপাস মোড়ে এঘটনা ঘটে।
নিহত মাসুদ রানা আটঘরিয়া উপজেলার চাঁদভা ইউনিয়নের সড়াবাড়িয়া গ্রামের হারুন প্রামানিকেন ছেলে। তার মায়ের নাম মাজেদা খাতুন।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাসুদ রানা বাড়ি থেকে মোটরসাইকেল যোগে পাবনা শহরের শালগাড়িয়া তার পাটনার শিপের ব্যবসা ফেয়ার হাসপাতালে যাচ্ছিলেন। এসময় মেরিল বাইপাস নামক স্থানে পৌঁছা মাত্রই  পিছন দিক থেকে আশা দ্রুত গামী একটি সবুজ সিএনজি সজোড়ে মোটরসাইকেলকে ধাক্কা দিলে সে মোটরসাইকেল থেকে ছিটকে পাকা রাস্তার উপর মুখ থুবড়ে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয় পথচারীরা আহত অবস্থায় তাকে উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!