ঢাকাসোমবার , ১২ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

৩৮ বছর শিক্ষকতার পর প্রাইভেট কারে চড়িয়ে মটরসাইকেল বহরে রাজকীয় বিদায় শিক্ষকের

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
মে ১২, ২০২৫ ৭:৪৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আখতারুজ্জামানের অবসর জনিত বিদায় অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সোমবার ১২ মে বিদ্যালয়ের অডিটোরিয়ামে সকাল এগারোটায় অনুষ্ঠিত বিদায় সংর্বধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের সভাপতি ও মাজপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ খান।
পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আফতাব হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা(অ:দ:) মোঃ হাফিজুর রহমান, বিশেষ অতিথি উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী কর্মকর্তা মোঃ ইকরামুল বারী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক শিক্ষক সোলায়মান হোসেন, মনিরুজ্জামান, আবুল ফজল তালুকদার, প্রতিষ্ঠাতার সহধর্মিণী সালেহা মনা, সিনিয়র সহকারী শিক্ষক সবুর খাঁন,  শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন দশম শ্রেনীর শিক্ষার্থী সাদিকুন্নাহার, রাহা, সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জান্নাতুল নাইম দিনা প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মোঃ আমিরুল ইসলাম।
উল্লেখ্য যে, ৩৮ বছর শিক্ষকতার পর বিদায় অনুষ্ঠান শেষে প্রধান শিক্ষকের নেতৃত্বে বিদায় শিক্ষককে প্রাইভেট কারে চড়িয়ে মটরসাইকেল বহর নিয়ে রাজকীয় ভাবে তাকে তার নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয়।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!