ঢাকামঙ্গলবার , ১৩ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় পাটনার ফিল্ড কংগ্রেস  সমাবেশ অনুষ্ঠিত 

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি:
মে ১৩, ২০২৫ ৬:১৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আটঘরিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে কৃষিকে বাণিজ্যিকরণের লক্ষ্যেপ্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন এন্টাপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েশন ইন বাংলাদেশ(পার্টনার) প্রোগ্রামের আওতায় “পাটনার ফিল্প কংগ্রেস ” অনুষ্ঠিত হয়। 
আজ মঙ্গলবার ১৩ মে উপজেলা অডিটরিয়ামে শতাধিক কৃষকের উপস্থিতিতে এসময় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ।
এসময় প্রধান অতিথিরবক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিক।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেবুনিয়া হর্টিকালচারের উপ-পরিচালক লুৎফর রহমান, জেলা প্রশিক্ষক সাইদুল ইসলাম, উপ-পরিচালক (শস্য) রোকনুজ্জামান।
সমাবেশে অন্যান্যদের মাঝে উপস্থিত বক্তব্য রাখেন, উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মনোয়ার হোসেন আলম প্রমুখ।
এ সমাবেশে  স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ,সাংবাদিক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি করেন অতিরিক্ত কৃষি অফিসার আরিফুল ইসলাম।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!