জামাযাত ইসলামী সন্ত্রাসী কায়দায়, আটঘরিয়া উপজেলা শাখা ও পৌর বিএনপি কার্যালয় ভাঙচুর, জিয়াউর রহমানের ছবি ভাঙছে, গুলিবর্ষন,নেতাকর্মীদের খুন করার উদ্দেশ্য রক্তাক্ত জখম।
বোমা নিক্ষেপ ও মোটরসাইকেল ভাঙচুর, অগ্নিসংযোগ ও মিথ্যা অপপ্রচারের প্রতিবাদ”সংবাদ সম্মেলন” করেছেন আটঘরিয়া উপজেলা বিএনপি।
আজ শুক্রবার ১৬ মে বিকাল ৫ টায় আটঘরিয়া উপজেলা বিএনপির ও পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজনে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম। তিনি সংবাদ সম্মেলনে বলেন নকিবুল্লাহ আটঘরিয়া উপজেলা জামাতের আমির হওয়ার পর থেকে আটঘরিয়ায় সন্ত্রাস
সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেন জামাতে ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান দখল,হাটের ব্যবসা, মাটি কাটার ব্যবসা শুরু করেছে।
আটঘরিয়া উপজেলা বিএনপির আহবায়ক আতাউর রহমান রানার সভাপতিত্বে এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির ১ নং সিনিয়র যুগ্ম আহবায়ক আছিম উদ্দিন, জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন,
পৌর বিএনপির সভাপতি আজাহার আলী খান, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস, সাবেক আহবায়ক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন,
চাঁদভা ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন মোল্লা, সাধারণ সম্পাদক পাঞ্জাব আলী, দেবোত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি জুলফিকার হায়দর,
উপজেলা যুবদলের আহবায়ক মোশাররফ হোসেন, সদস্য সচিব মনোয়ার হোসেন মঞ্জু, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, পৌর যুব দলের আহবায়ক আনোয়ারুল ইসলাম, সদস্য সচিব আইতুল হোসেনসহ বিএনপির বিভিন্ন ইউনিয়ন ও ওয়াড পর্যায়ের নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
