ঢাকাসোমবার , ১৯ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় সড়ক দুর্ঘটনায় হোন্ডা চালক নিহত, আহত ১

এফ আর খান আটঘরিয়া :
মে ১৯, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়ায় ড্রাম ট্রাক ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে রাতুল( ২১) নামক এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। অজ্ঞাত এক মেয়ে আহত।
গুরুতর আহত অবস্থায় তাকে   পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাতুল সদর থানার পৈলানপুর গ্রামের মৃত নান্নুর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান তিন জন ছেলে ও তিন জন মেয়ে হোন্ডা যোগে পাবনা থেকে একদন্ত বাজারের শাহাম আলীর দোকানে চা খাওয়ার জন্য যাচ্ছিল।
ঘটনাটি  ১৯ মে সোমবার বিকাল ৫ টার সময় একদন্ত ত্রিমোহন পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিস সংলগ্ন আব্দুল খালেকের বাড়ির সামনে এঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন আটঘরিয়া থানার এসআই রিপন হোসেন।

এসময় একদন্ত থেকে ছেড়ে আসা ড্রাম ট্রাক দ্রুতগতিতে ত্রিমোহন পল্লী বিদ্যুৎ সাব জোনাল অফিস সংলগ্ন আব্দুল খালেক এর বাড়ির সামনে পৌঁছালেই মোটরসাইকেলের সাথে  মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এতে ঘটনা স্থলেই মোটরসাইকেল চালক রাতুল হোসেন মারা যায়। অপরজন মোটরসাইকেলের ওপর থেকে ছিটকে পাশের জমিতে পড়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা করেন। ঘাতক ড্রাম ট্রাকটি আটঘরিয়া থানা পুলিশ জব্দ করেছে। চালক ও হেলডার পালিয়ে যেতে সক্ষম হয়। এ রিপোর্ট ণেখা পর্যন্ত আহত মেয়ের নাম পরিচয় পাওয়া যায়নি।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!