ঢাকারবিবার , ২৫ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় জামায়াত নেতাকর্মী কর্তৃক ভাংচুরের ঘটনায় বণিক সমিতির কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক:
মে ২৫, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়ায় দেবোত্তর বাজারে জামায়াতে ইসলামি নেতা কর্মী কর্তৃক দোকান পাট, সিসি ক্যামেরা ভাংচুর করে বাজারের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা এবং বাজার বণিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামে মিথ্যা মামলার প্রতিবাদে কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালিত হয়েছে। 

২৪ মে শনিবার বাজার বণিক সমিতি কর্তৃক আয়োজিত ধর্মঘটে সকল দোকান পাট বন্ধ করে টেবুনিয়া–চাটমোহর সড়কের দেবোত্তর চৌরাস্তায় সকাল দশটা থেকে বারটা পর্যন্ত অবস্থান ধর্মঘট পালন করে। এসময় বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনোয়ার হোসেন আলম  বণিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম খান, সহসভাপতি আখতারুজ্জামান মিলন,সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবু, যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল কার্যনির্বাহী সদস্য তাওহিত হোসেন প্রমুখ।
বক্তারা অবিলম্বে দোকান ঘর, সিসিক্যামেরা ভাংচুরের ক্ষতিপূরণ এবং বণিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন বাবুর নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!