ঢাকাসোমবার , ২৬ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ার ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

এফ আর খান আটঘরিয়া :
মে ২৬, ২০২৫ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়া উপজেলার ডেঙ্গারগ্রাম ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন ২৬ মে সোমবার কলেজ কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত নির্বাচনে ৩ জন পুরুষ শিক্ষক ও ২ জন নারী শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন।

সকাল দশটা হতে দুপুর একটা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উক্ত কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ এবং প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন সিনিয়র প্রভাষক রফিকুল ইসলাম বাবু।

মোট ভোটার সংখ্যা ছিল ৩৫ জন।নির্বাচনে পুরুষ প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সহকারী অধ্যাপক  আশরাফুল আলম (২৭ ভোট), জ্যেষ্ঠ প্রভাষক আবুল কালাম আজাদ এবং নারী প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র প্রভাষক জান্নাতুল ফেরদৌস (২২ ভোট) ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অত্র কলেজের বিদ্যেৎসাহী সদস্য রাজিব আহমেদ, কলেজের শিক্ষক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!