পাবনার আটঘরিয়া উপজেলার একদন্ত বাজারের এক ব্যবসায়ী আজগর আলী অজ্ঞান পাটির খপ্পরে পরে ৪ লক্ষ টাকা হারালেন। সে একদন্ত বাজারের ভাই ভাই কসমেটিক দোকানের ব্যবসায়ী।
ঘটনাটি ঘটেছে গত ২৭ মে মঙ্গলবার দিবাগত রাত ১০ টার দিকে। আজগর আলীর ছোট ভাই আনোয়ার হোসেন জানান ঘটনার দিন রাত ১০ টার দিকে দুইজন লোক এসে আমার ভাই ( আজগর আলী) কে একটা কাগজ দিয়ে পড়তে বলে। কাগজের দিকে তাকালেই অজ্ঞান হয়ে পড়ে।
এসময় অজ্ঞান পাটির লোকজন আমার ভাইকে নিয়ে মসজিদের উত্তর পাশে ফেলে রেখে চলে যায়। একজন ব্যবসায়ী জানান একদন্ত বাজারে ৩৫ টি সিসিটিভি রয়েছে তার মধ্যে ১৭ টি ক্যামেরা অকেজো রয়েছে। ঘটনাস্থল রাতেই আটঘরিয়া থানা পুলিশ পরিদর্শন করেছে।
বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
