ঢাকাশনিবার , ৩১ মে ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় আবাসিক হোটেলে যৌথ অভিযান, ৯ জনকে কারাদণ্ড

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
মে ৩১, ২০২৫ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা শহরের একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে যৌথ অভিযান চালিয়ে ৯ জনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে ২০ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাত ৯টা থেকে রাত ১টা পর্যন্ত পাবনা আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সমন্বয়ে (সহকারী কমিশনার, ভূমি—পাবনা সদর) এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে শহরের ‘ইভিনিং টাচ’ নামের হোটেল থেকে ৫ জন নারী এবং হোটেলের ম্যানেজারসহ ৪ জন কর্মচারীকে আটক করা হয়। মোবাইল কোর্টের মাধ্যমে সকলকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এবং সমাজে শৃঙ্খলা বজায় রাখতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!