ঢাকারবিবার , ১৫ জুন ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশ গড়তে চাই- পুতুল

লালপুর (নাটোর) প্রতিনিধি :
জুন ১৫, ২০২৫ ১০:২৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিএনপির মানবাধিকার কমিটির সদস্য, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল বলেন তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি নতুন বাংলাদেশে গড়তে চাই। যেখানে আমরা বলতে পারব সবার আগে বাংলাদেশ, বাংলাদেশের জনগন ও জনগণের স্বার্থ।

রবিবার (১৫জুন) বিকেলে লালপুর উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ঈদ পুনমিলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পুতুল বলেন গত ১৭বছর ধরে শেখ হাসিনা মাফিয়া তন্ত্র কায়েম করে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করছে। আমাদের সংবিধানকে কেটে ছিড়ে রক্তাক্ত করেছে।

তিনি বলেন লালপুর -বাগাতিপাড়া ফজলুর রহমান পটলের রেখে যাওয়া স্বপ্ন পূরণে কাজ করে যেতে চাই।
পুতুল আরো বলেন জুলাই অভ্যুত্থানে য়ারা আমাদের সন্তানদের বুকে গুলি করেছে, পঙ্গু করেছে তাদের প্রত্যেকের বিচার করা হবে।

এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লালপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম, লালপুর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিদ্দিক আলী মিষ্টু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুর রহমান বাবু, বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোশাররফ হোসেন, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, লালপুর উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুস সালাম, ঈশ্বরদী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রনজু সহ বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!