ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় যুবদলের আহ্বায়ক কমিটিতে পদবঞ্চিতদের বিক্ষোভ মিছিল

পাবনা প্রতিনিধি:
জুলাই ২, ২০২৫ ৪:৩৭ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনা জেলা যুবদলের সদ্য ঘোষিত আহ্বায়ক কমিটিতে ত্যাগী ও আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত নেতাকর্মীদের উপেক্ষা করে একতরফাভাবে কমিটি গঠন করার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন পদবঞ্চিত যুবদল নেতারা।

বুধবার (২ জুলাই) দুপুরে মহিষের ডিপু এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত ও পরীক্ষিত নেতাকর্মীদের বাদ দিয়ে পছন্দের লোক দিয়ে একতরফাভাবে ঘোষিত জেলা যুবদলের আহ্বায়ক কমিটি অবৈধ। এ কমিটি বাতিল করে প্রকৃত ত্যাগী নেতাকর্মীদের দিয়ে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের দাবি জানান তারা। সেই সঙ্গে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও যুবদল কেন্দ্রীয় সংসদের দৃষ্টি আকর্ষণ করেন পদবঞ্চিতরা।

সমাবেশে উপস্থিত ছিলেন সাবেক জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হাসান খান সুইট, সাবেক সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রাশেদ রানা, সাবেক জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দেলোয়ার হোসেন সুজন, সাবেক জেলা যুবদলের সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক বাহার হোসেন, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক বাপ্পি সদ্দার, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাদিম হায়দার, জেলা প্রচারদলের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাকিব, সাবেক বুলবুল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রাফসান,

পাবনা পলিটেকনিক্যাল ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান মানিক, জেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আরজু শেখ, মালঞ্চি ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি সানাউল্লাহ সজীব, যুবনেতা মাহামুদুর রহমান অন্তু, সাবেক ৫নং ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক খালিদ হোসেন হৃদয়, মালঞ্চি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি খায়রুল ইসলাম, যুবনেতা জিল্লুর রহমান, যুবদল নেতা সোহানুর রহমান সুভন, যুবদল নেতা তাইজুল ইসলাম, গয়েষপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানা, সাদুলাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিপুল হোসেন, দাপুনিয়া ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মামুন হোসেন, যুবনেতা রণবীর শেখ রনি, যুবদল নেতা মোহাম্মদ রঞ্জু আলী, যুবদল নেতা মুস্তাকিম হোসেন, মোহাম্মদ মাসুম ইসলাম, মতিন সরদার, নুর আলম, আলম, মুন্না শেখ, শাকিল হোসেনসহ আরও অনেক নেতাকর্মী।

বক্তারা অবিলম্বে অবৈধ আহ্বায়ক কমিটি বাতিল করে গ্রহণযোগ্য ও আন্দোলন-সংগ্রামে পরীক্ষিত নেতাকর্মীদের সমন্বয়ে নতুন কমিটি ঘোষণার দাবি জানান।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!