ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক এস এম আদনান উদ্দিনের জামিন

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
জুলাই ২, ২০২৫ ৪:৪৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেয়েছেন দৈনিক পাবনার চেতনা সম্পাদক ও দৈনিক ভোরের পাতা-এর পাবনা জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম আদনান উদ্দিন।

বুধবার (২ জুলাই) সকালে পাবনার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আমলী শাখা-১ এর বিচারক মোরশেদুল আলম তার জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে গত ৬ জুন পাবনা সদর থানায় সাংবাদিক আদনান উদ্দিনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পাবনা’-এর মুখপাত্র সিরাজুম মুনিরা। গত ২৮ এপ্রিল দৈনিক পাবনার চেতনা-তে “চাঁদাবাজ সমন্বয়ক অর্থের লালসায় বিকিয়েছেন সব” শিরোনামে সংবাদ প্রকাশের জেরে মামলাটি দায়ের করা হয়।

আদালত পর্যবেক্ষণে উল্লেখ করেন, মামলার অভিযোগে বর্ণিত ব্ল্যাকমেইলিং-এর বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়নি। ফলে আদালত সাংবাদিক আদনানের জামিন মঞ্জুর করেন।

জামিনের পর প্রতিক্রিয়ায় সাংবাদিক এস এম আদনান উদ্দিন বলেন, “ফ্যাসিস্ট হাসিনার আমলের কালো আইনে আমাকে মামলায় জড়ানোর অপচেষ্টা চালানো হয়েছে। আদালত সত্য উপলব্ধি করে সরাসরি জামিন দিয়েছেন। যে কোনো দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা কথিত সমন্বয়কই হোক, অনুসন্ধানী সাংবাদিকতার কলম থেমে যাবে না।”


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!