ঢাকাশনিবার , ৫ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় জামায়াতের উদ্যোগে দরিদ্র, অসহায়ও দুস্থদের মাঝে খাবার বিতরণ

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
জুলাই ৫, ২০২৫ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

জুলাই আগস্ট গণ-অভ্যুথনের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী আটঘরিয়া উপজেলা শাখার উদ্যোগে দরিদ্র, অসহায়, দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

৪ জুলাই শুক্রবার সকাল ১১ টায় সময় উপজেলা জামায়াতের আয়োজনে দেবোত্তর  বাজারে অনুষ্ঠিত “খাবার” বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার বিতরণ করেন পাবনা জেলা জামায়াতের আমির ও সিনেট সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম খান।

 উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব  করেন
আটঘরিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নকিবুল্লাহ।  এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  চাঁদভা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়ালিল্লাহ,
সাবেক উপজেলা আমির মাওলানা মো: আমিরুল ইসলাম, পৌর জামায়াতের আমির মামুনুর রশীদ, সেক্রেটারি সাইদুল ইসলাম মোল্লা,
দেবোত্তর ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল সালাম, সেক্রেটারি জিল্লুর রহমান মাসুম সহ অন্যান্য নেতৃবৃন্দ ।
এসময় প্রায় ৬শ দরিদ্র অসহায় দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আটঘরিয়া উপজেলা জামাতের সেক্রেটারি  মাওলানা আব্দুল আলিম মাস উদ।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!