ঢাকাসোমবার , ৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উদ্বোধন

আজকের ডাক - সম্পাদক ও প্রকাশক
জুলাই ৭, ২০২৫ ১:২৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় আনুষ্ঠানিকভাবে শুরু হলো বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫। এ উপলক্ষে ৭ জুলাই সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে একটি জারুল গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।

পরে সকাল সোয়া ১০টায় পাবনা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মিলনায়তন (মেলা প্রাঙ্গণ) এ গিয়ে শেষ হয়।

মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও পায়রা উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক মোঃ মফিজুল ইসলাম। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পাবনা বিভাগীয় বন কর্মকর্তা কাজী তারীকুর রহমান।

আলোচনা সভায় বক্তারা পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রত্যেককে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!