ঢাকাবৃহস্পতিবার , ১৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ঈশ্বরদী-লালপুর সড়কে ট্রাকের ধাক্কায় পিকআপ আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
জুলাই ১৭, ২০২৫ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

ঈশ্বরদীর লালপুর সীমান্তে ট্রাকের ধাক্কায় শফি তালুকদার (৩৫) নামের এক পিকআপ আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) ভোরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের শাহাবুদ্দিনের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শফি তালুকদারের বাড়ি ফরিদপুর জেলায়। তার পিতার নাম ছোরহাব তালুকদার। তিনি একটি পিকআপে করে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক পিকআপটিকে সজোরে ধাক্কা দেয় এবং ঘটনাস্থল ত্যাগ করে।

দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শফিকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সকাল ৮টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!