ঢাকারবিবার , ২৭ জুলাই ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পাবনায় চাঁদাবাজি ও অপসাংবাদিকতার অভিযোগে আদনান উদ্দিনের বিরুদ্ধে মানববন্ধন, ডিসি ও এসপি বরাবর স্মারকলিপি প্রদান

পাবনা প্রতিনিধি:
জুলাই ২৭, ২০২৫ ৫:৩২ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায় চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন ও অপসাংবাদিকতার অভিযোগে এস এম আদনান উদ্দিন এবং তার নিয়ন্ত্রিত স্থানীয় পত্রিকা “দৈনিক পাবনার চেতনা”-এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

গতকাল (রবিবার) বেলা ১১টার দিকে পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে পাবনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সিরাজুম মুনিরার নেতৃত্বে ভুক্তভোগীরা এ মানববন্ধন পালন করেন। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, এস এম আদনান উদ্দিন নিজেকে “পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক” পরিচয় দিয়ে জেলার বিভিন্ন অঞ্চলে চাঁদাবাজি, ভয়ভীতি সৃষ্টি এবং রাজনৈতিক প্রভাব খাটানোর মাধ্যমে প্রশাসনিক অস্থিরতা তৈরির অপচেষ্টা করছেন।

এতে আরও উল্লেখ করা হয়, “দৈনিক পাবনার চেতনা” পত্রিকাকে ব্যবহার করে তিনি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করছেন। এছাড়া নারী, ছাত্র ও সাধারণ মানুষের বিরুদ্ধে কুৎসা রটিয়ে সম্মানহানির অপপ্রচার চালানোসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও তোলা হয়।

স্মারকলিপিতে চার দফা দাবি উত্থাপন করা হয়েছে:
১. এস এম আদনান উদ্দিনের বিরুদ্ধে আইনগত তদন্ত ও ব্যবস্থা গ্রহণ।
২. তার নেতৃত্বে সংঘটিত চাঁদাবাজি ও অপসাংবাদিকতার নেটওয়ার্ক চিহ্নিত করে ভেঙে দেওয়া।
৩. ভুক্তভোগী ব্যক্তি ও পরিবারকে নিরাপত্তা প্রদান।
৪. জনস্বার্থে “দৈনিক পাবনার চেতনা” পত্রিকার কার্যক্রম মনিটরিং এবং প্রয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ।

মানববন্ধনে বক্তারা বলেন, “পাবনার শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় প্রশাসনকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, অন্যথায় এই সন্ত্রাসী কর্মকাণ্ড সাধারণ মানুষের নিরাপত্তাকে আরও হুমকির মুখে ফেলবে।”


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!