ঢাকাসোমবার , ৪ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

লালপুরে গ্রামীণ রাস্তা উন্নয়নের উদ্বোধন

লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
আগস্ট ৪, ২০২৫ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

নাটোরের লালপুরে রগুনাথপুর-ঢুষপাড়া গ্রামীন রাস্তার উন্নয়ন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুরে রগুনাথপুরে নাটোর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. ইকবাল হোসেন এ উদ্বোধন করেন।

 


উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক (জনসংযোগ) মো.আকতারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন নাটোর জেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র সহকারি প্রকৌশলী মো. আব্দুর রউফ,উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, ঠিকাদার মো. ইউসুফ খান, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জানা যায়, রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছেন। ১.৫ কিলোমিটার দীর্ঘ এ রাস্তাটি পাকাকরণে প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১কোটি ৬২ লাখ ৩৩ হাজার টাকা।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!