বিএনপির মিডিয়া সেলের সদস্য ও নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নতুন একটি বাংলাদেশ গড়তে চান। যে বাংলাদেশের মাটিতে আর কোন মাফিয়াতন্ত্র কায়েম হতে দেয়া হবে না।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে লালপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ছাত্র জনতার গণঅভ্যুস্থানে বর্ষপূর্তি উপলক্ষে বিজয় র্যালি শেষে লালপুর ত্রিমোহিনী চত্বরে সংক্ষিপ্ত পথ সভায় এসব কথা বলেন।
পুতুল অন্তবর্তী সরকারের উদ্দেশ্য বলেন আপনারা অতিদ্রুত নির্বাচনের তারিখ ঘোষনা করে বাংলাদেশে প্রতিটি জনগণের সেই অধিকার ফিরিয়ে দিবেন, গত ১৭বছর যে ভোটাধিকার থেকে তারা বঞ্চিত ছিল। বাংলাদেশের জনগণ ভোটাধিকারের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বচন করে নিবে।
এসময় লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, নাটোর জেলা বিএনপির সদস্য, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ও সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বড় ছেলে ডা. ইয়াসির আরশাদ রাজন বলেন যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে তাদের রক্তের কাছে এই জাতি এখনো ঋণী। বর্তমান সরকার সংস্কারের নামে যে সময় পার করেছেন সেই সময়ের মধ্যে চারটি নির্বাচন করা সম্ভব। আপনারা সংস্কারের নামে সংসার শুরু করেছেন। এসব তামাশা বন্ধ করে গণদাবির প্রতি সমর্থন রেখে অতিদ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করুন।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু, যুগ্ম আহ্বায়ক সিদ্দিক আলী মিস্টু, গোপালপুর পৌর বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আশরাফুল আলম লুলুর, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সচিব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আসলাম, উপজেলা যুবদলের সদস্য সাকিবুল আলম সুলভ, গোপালপুর পৌর যুবদলের আহ্বায়ক সেলিম রেজা ভূবন, নাটোর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল উদ্দিন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
