ঢাকাবুধবার , ৬ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

পবনায় বিএনপি নেতা ডা. নোমানের উদ্যােগে বিজয় মিছিল

জুবায়ের খান প্রিন্স, পাবনা:
আগস্ট ৬, ২০২৫ ৪:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

স্বৈরাচার শেখ হাসিনার পতনের বর্ষপূতি উপলক্ষে বিজয় মিছিল করেছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. আহমেদ মোস্তফা নোমান।

বুধবার (৬ আগষ্ট) সকালে শহরের মহিষেডিপু থেকে বিজয় মিছিলটি বের হয়ে অনন্ত ও কোর্ট চত্ত্বর ঘুড়ে জেলা বিএনপির কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিজয় মিছিলে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী কৃষকদলের বিভাগীয় নেতা শফিউল আলম শফি, ড্যাব পাবনার সদস্য ডা.সিরাজুল ইসলাম শুভ, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরীফুল ইসলাম জনি, ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শরীফুজ্জামান মুন, অ্যাডভোকেট আল মুস্তাকিম নবী নিকু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মীর রকিবুল ইসলাম কমল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি কাজী বনি, সহ-সাংগঠনিক সম্পাদক নাদিম হায়দার, দপ্তর সম্পাদক সংগ্রাম তালুকদার, সহ-আইন সম্পাদক তরিকুল ইসলাম রিয়েল,

সরকারী এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শ্রাবন, জেলা ছাত্রদল নেতা তুহিন মোল্লা, শরিফুল ইসলাম, সুজানগর উপজেলা ছাত্রদল নেতা শেখ রুবেল, পৌর ছাত্রদল নেতা আকিদ আনোয়ার তুর্য্য, জুবায়ের ইসলাম বন্ধন, জেলা প্রচার দলের সাধারণ সম্পাদক শাকিবুল হক শাকিব প্রমুখ।

বিজয় মিছিলে গণঅভ্যুত্থানে ব্যবহৃত স্লোগান সম্বলিত প্ল্যাকার্ডে গান বাজনায় মুখরিত হয়। সহস্রাধিক বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!