নাটোর জেলা জামায়েতে আমির ড. মীর নুরুল ইসলাম বলেন জামায়াত ইসলাম আগামী দিনে একটি বৈষম্য মুক্ত মানবিক সমাজ গঠণ করতে চাই। যেখানে কোন চাঁদাবাজ দুর্নীতিবাজদের স্থান থাকবে না।
বুধবার (৬আগস্ট) বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে গণমিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. মীর নুরুল ইসলাম বলেন রক্তের দাগ এখনো শুকিয়ে যায় নাই। হাজার হাজার ছাত্র জনতাকে যারা হত্যা করেছে তাদের এখনো বিচার হয় নাই। তাদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছি।
তিনি আরো বলেন যারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল, গুম,খুন, দিনের ভোট রাতে করেছিল তাদের পতন হয়েছে এই ৫ই আগস্টে। এর আগে যারা জামায়াত বিরুদ্ধে রাজাকারের তকমা লাগিয়েছিল তাদের কি পরিণতি হয়েছে তা দেখেছেন। নতুন করে যারা জামায়াতের বিরুদ্ধে রাজাকারের তকমা দেওয়ার চেষ্টা করছেন তাদেরও পরিণতি একই হবে সাবধান হয়ে যান।
এসময় লালপুর উপজেলা জামায়াতে আমীর, লালপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও নাটোর-১ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেন জুলাই গণঅভ্যুত্থানের এক বছর অতিবাহিত হলেও বাংলাদেশের মাটি থেকে এখন পর্যন্ত দুর্নীতিবাজ, চাঁদাবাজ মুক্ত হয় নাই।
তিনি আরো বলেন হাজার হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে তামাশা দেখার জন্য নয়। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে চাঁদাবাজ দুর্নীতিবাজদের দমন করা না হবে ততক্ষণ পর্যন্ত কোন নির্বাচন হতে দেওয়া হবে না।
কালাম বলেন নাটোর-১ আসন হবে দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজ মুক্ত আসন । বাংলাদেশের ৫৪ বছরে অনেকে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, অনেকে অনেক কথা বলেছেন, কিন্তু তার কোন কিছু পায় নাই। জামায়াতে ইসলামের প্রতিনিধিত্বকারীরা যার হক তার কাছে পৌঁছে দেবে।
এসময় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা জামায়াতে সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারি সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, জেলা ছাত্র শিবিরের সভাপতি জাহিদ হাসান, উপজেলা সহকারি সেক্রেটারি ও সাবেক জেলা ছাত্র শিবিরের সভাপতি মহসিন আলম, সাবেক উপজেলা জামায়াতের সেক্রেটারি সাজ্জাদুর রহমান উজ্জ্বল।
এর আগে বিকেলে লালপুর উপজেলার রামকৃষ্ণপুর চিনি বটতলা থেকে একটি গণ মিছিল বের করেন জামায়াতের নেতাকর্মীরা। মিছিলটি লালপুর বাজার প্রদক্ষিণ শেষে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
