ঢাকাবৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভা অনুষ্ঠিত 

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা) : :
আগস্ট ৭, ২০২৫ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনায়  ইমাম গাযযালী স্কুল এন্ড কলেজ এ অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

৭ আগষ্ট বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ সুরাইয়া খাতুন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আনিছুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সদস্য তাহেরা ফেরদৌস কেয়া, শিক্ষক সুরুজ আলী, মোস্তাফিজুর রহমান, মোবাশ্বেরা খাতুন, অভিভাবক ফজলুর রহমান খান, মোস্তাফিজুর রহমান, ওয়াহেদুজ্জামান খান, আরজিনা খাতুন সুলতান মাহমুদ প্রমুখ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক আব্দুল মান্নান।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!