ঢাকামঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

গবেষণার সংস্কৃতি গড়ে তোলার আহ্বান পাবিপ্রবি উপাচার্যের

জুবায়ের খান প্রিন্স, পাবনা :
আগস্ট ১২, ২০২৫ ৪:৩০ অপরাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

আগামীর বাংলাদেশ হবে পরিবর্তনের বাংলাদেশ, যেখানে শিক্ষকরাই জাতি গঠনের অগ্রদূত”— এমন প্রত্যয়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) শিক্ষকদের জন্য “রিভিউ হিট প্রজেক্ট, পাস্ট” শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এই কর্মশালার উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল-আওয়াল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “শিক্ষাক্ষেত্রের চ্যালেঞ্জ দিন দিন বাড়ছে। এখনই পরিকল্পনা সাজিয়ে যুগোপযোগী শিক্ষা ও আন্তর্জাতিক মানের গবেষণা নিশ্চিত করতে হবে। পড়ুন, গবেষণা করুন এবং জাতিকে আউটপুট দিন—এটাই আমাদের দায়বদ্ধতা।”

বিশেষ অতিথি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম বলেন, “তরুণ শিক্ষকরা গবেষণাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। আন্তর্জাতিক মানের গবেষণা এখান থেকেই শুরু হবে।” কোষাধ্যক্ষ অধ্যাপক ড. শামীম আহসান জানান, নতুন বিশ্ববিদ্যালয় হয়েও হিট প্রজেক্টে মনোনীত হওয়া গর্বের বিষয় এবং এটি ভবিষ্যতের গবেষণার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে।

রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণ পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা ডিসিপ্লিনের অধ্যাপক ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের অতিরিক্ত পরিচালক ড. মো. সালাউদ্দিন। তিনি বলেন, “শিক্ষা খাতে বিনিয়োগ সবচেয়ে লাভজনক। জিডিপি বৃদ্ধিতে এর প্রভাব সরাসরি দৃশ্যমান, তাই গবেষণায় বাজেট বরাদ্দ বাড়াতে হবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন আইকিউএসসি পরিচালক অধ্যাপক ড. শামীম রেজা এবং সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. আসফাকুর রহমান।


শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!