ভোক্তাদের অধিকার রক্ষায় সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে কনজিউমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) পাবনা জেলা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় পাবনার ঐতিহ্যবাহী সেন্ট্রাল গার্লস হাই স্কুলের হলরুমে এ অনুষ্ঠান হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া তাসনিম।
বিশেষ বক্তব্য রাখেন অনুষ্ঠানের উদ্যোক্তা ও ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালেবুর রহমান এবং সঞ্চালনা করেন ক্যাব পাবনার সাধারণ সম্পাদক ও সহকারী অধ্যাপক এসএম মাহবুব আলম।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিনিয়র তথ্য অফিসার সামিউল আলম এবং পাবনা পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ফরিদা ইয়াসমিন।

কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উৎসাহ:
আলোচনা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
তিনি শিক্ষার্থীদের হাতে “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ সম্পর্কে জানুন” শীর্ষক লিফলেট তুলে দেন এবং তা থেকে প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞান যাচাই করেন।
প্রতিযোগিতায়—প্রথম স্থান অর্জন করে নবম শ্রেণির পদ্মা শাখার শিক্ষার্থী শাম্মী খাতুন, দ্বিতীয় স্থান লাভ করে মেহেরীন খান সাইকি, এবং তৃতীয় স্থান অর্জন করে তাসমিয়া ফাতেমা।
অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। নিজের অনুভূতি প্রকাশ করে প্রথম স্থান অধিকারী শাম্মী খাতুন বলেন, “ভোক্তা অধিকার সম্পর্কে জানার এই সুযোগ আমাকে ভীষণ অনুপ্রাণিত করেছে।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক শফিক আল কামাল এবং সাংগঠনিক সম্পাদক, নদী গবেষক ড. মনছুর আলম।
স্বাগত বক্তব্য দেন সংগঠনের সদস্য ও সিএনএফ টিভির চেয়ারম্যান খালেদ আহমেদ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আয়শা সিদ্দিকা। ক্যাবের ভোক্তা আন্দোলনের পথচলা
১৯৭৮ সালে প্রতিষ্ঠিত ক্যাব বাংলাদেশে ভোক্তা আন্দোলনের পথিকৃৎ সংগঠন, যা দীর্ঘদিন ধরে ন্যায্য বাজারব্যবস্থা, ভেজাল প্রতিরোধ, নিরাপদ খাদ্য ও ভোক্তা সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে।
পাবনা জেলা শাখার নিয়মিত এসব আয়োজন মূলত শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
