ঢাকাবৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫
আজকের সর্বশেষ সবখবর

আটঘরিয়ায় মোবাইল চোরের ছুরিকাঘাতে যুবক নিহত,আটক –১ 

ফজলুর রহমান খান, আটঘরিয়া (পাবনা):
আগস্ট ২১, ২০২৫ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

শেয়ার করুন...

পাবনার আটঘরিয়ায় সংঘবদ্ধ চোরদের ছুরিকাঘাতে আসাদুল হোসেন ওরফে আসাদ (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।
বুধবার (২০ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাছপাড়া ইউনিয়নের পারখিদিরপুর গুচ্ছগ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আসাদ ওই গ্রামের উকিল আলীর ছেলে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৯টার পরে আসাদের ঘরের জানালা দিয়ে চোরের একটি দল মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল। এ সময় আসাদের স্ত্রী চিৎকার করলে তিনি দৌঁড়ে এসে রাব্বী(২৩) নামে এক চোরকে ধরে ফেলেন। এসময় তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনা স্থলেই আসাদ মাটিতে লুটিয়ে পড়ে। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পরে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
‎ঘটনার পর স্থানীয়রা ধাওয়া করে শরিফুল নামক এক চোর কে  আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি একই উপজেলার কালামনগর গ্রামের খলিলুর রহমানের ছেলে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, আজকের ঘটনা ছাড়াও এলাকায় ব্যাপক চোর ডাকাতের উৎপাত বেড়েছে। দিনে-দুপুরে চুরি হওয়া শুরু হয়েছে। রাতে গরুর খামারিদের পাহারা দিতে হয়।
নতুন করে চোরের আমদানি হওয়াতে এলাকাবাসী আতঙ্কের মধ্যে রয়েছে। এসব অঞ্চলে প্রকাশ্যে জুয়ার আসর শুরু হয়েছে। । জুয়ার কারণেই এসব লোকজন চুরির পথ বেঁছে নেয়।
যেসব মানুষ এসব অপকর্মে লিপ্ত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা। এভাবে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আমরা খুবই মর্মাহত।
‎আটঘরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগেশরিফুল  নামের একজনকে আটক করা হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।
তিনি আরও জানান, বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্যান্যদের শনাক্তে কাজ করছে পুলিশ বলে জানান।

শেয়ার করুন...

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
error: Content is protected !!